মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ভূঞাপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
/ ৬৩ Time View
Update : রবিবার, ২ জানুয়ারী, ২০২২, ৯:২৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: ‘শিক্ষা-ঐক্য-প্রগতি’ এ স্লোগানকে রেখে সারাদেশের মতো টাঙ্গাইলের ভূঞাপুরেও উপজেলা ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা, পৌর ও ইবরাহীম খাঁ কলেজ শাখা ছাত্রদলসহ অঙ্গসংগঠন।

শনিবার (১ জানুয়ারি) বেলা ১১ টায় পৌর শহরে উপজেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব হোসেন কফিলের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন- টাঙ্গাইল জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও ভূঞাপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাবেক সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপি’র সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন,পৌর বিএনপি’র সাবেক সম্পাদক খন্দকার গিয়াস, বিএনপি নেতা হাবিবুর রহমান ভুট্রো, উপজেলা সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম রবি ও অনুষ্ঠানের সঞ্চালক ময়নুল ইসলাম তালুকদার রনিসহ উপজেলা ও পৌর বিএনপি’সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তারা বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা ও মুক্তির দাবি জানিয়ে আগামী দ্বাদশ সাংসদ নির্বাচন নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকার গঠনের মাধ্যমে নির্বাচন চান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page