শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে গণেশ মোড় অনলাইন গ্রুপের ত্রাণ বিতরণ
/ ৫০ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ১১:৩০ অপরাহ্ন

সৈয়দ সরোয়ার সাদী, ভূঞাপুর:
করোনা ভাইরাসের কারণে সৃষ্টি দেশের এই ক্রান্তিকালে টাঙ্গাইলের ভূঞাপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালিত অনলাইন গ্রুপ “গণেশ মোড় ভূঞাপুর” এর উদ্যোগে গ্রুপের সদস্যদের মাধ্যমে এক ভিন্নধর্মী ত্রাণ কার্যক্রমের আয়োজন করা হয়েছে।


এতে ছিন্নমূল, হতদরিদ্র ও জনসম্মুখে ত্রাণসামগ্রি গ্রহণ করতে লজ্জাবোধ করেন এমন মধ্যবিত্ত পরিবারকে রাতের আধারে তাদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী পৌছে দিচ্ছেন গ্রুপটির সদস্যরা।
প্রাথমিকভাবে তাদের এ ত্রাণ কার্যক্রমে আর্থিক যোগান দিচ্ছেন, গ্রুপের সদস্য, বন্ধুবান্ধব, এলাকার বড় ভাই, আত্মীয়স্বজন ও সমাজের সুহৃদয়বান ব্যক্তিগণ।
এতে প্রাথমিক পর্যায়ে প্রতিটি পরিবারের জন্য ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আটা, ১ কেজি পেঁয়াজ, ২ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি লবন, ৩ টি সাবান ও আধা কেজি কাঁচা মরিচ দেয়া হয়। যার বর্তমান বাজারমূল্য ৯ শ টাকা।
এতে করে বিশেষভাবে উপকৃত হচ্ছেন খেটে খাওয়া দিনমজুরসহ জনসম্মুখে ত্রাণ গ্রহণে লজ্জাবোধকারী মধ্যবিত্ত পরিবারের সদস্যরা।
গণেশ মোড় গ্রুপের ক্রিয়েটর লোটাস বলেন “নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুনদে, আর ক’টা দিন বেঁচে থাকি বাঁচার আনন্দে এই স্লোগানকে সামনে রেখে আমরা কাজ শুরু করি।ইতমধ্যে অামাদের এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে এই ত্রাণ কার্যক্রমে সহায়তার হাত বাড়িয়েছেন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) অাসনের মাননীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান প্রমু্খ।
তিনি অারো বলেন, “আমাদের এ ত্রাণকার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে অনুপ্রেরণা দিয়ে বার্তা পাঠিয়েছন লিজেন্ড তারকা মাশরাফি বিন মর্তুজা পরিবারের পক্ষ থেকে মোরসালিন বিন মর্তুুজা।
গ্রুপটি প্রথম ধাপে শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রি বিতরণ করেন এবং পর্যায়ক্রমে এ কার্যক্রম চলবে বলে জানান তিনি”।
আর এ ত্রাণ কার্যক্রমে সার্বক্ষণিক সহায়তা করছেন, গণেশ মোড় গ্রুপের মুন, জোসেফ, রেজাউল হক কাজল, তাজুল ইসলাম তাজ, সোহেল খান, সবুজ ইমতিয়াজ, জাহিদ প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page