ভূঞাপুরে জাতীয় ভোটার দিবস পালিত
মো. নাসির উদ্দিন, ভূঞাপুর : ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’ এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

বুধবার (০২ মার্চ) সকাল ১১টায় উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে একটি র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হুমায়ুন কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা এটিএম শামছুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার নাজমা সুলতানা, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামাণিক প্রমুখ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


