ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা
লোকাল নিউজ ডেস্কঃ ‘বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন’ এ শ্লোগানকে সামনে রেখে শনিবার উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে ভূঞাপুওে ৪৮ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হলেও গেট পর্যন্ত গিয়ে ফটো সেশন করে।

পরে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা করে। উপজেলা নির্বাহী অফিসার নাসরিন পারভীনের সভাপতিতে¦ প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, সহকারী কমিশনার (ভুমি) আসলাম হোসাইন, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, আলিফ নুর মিনি, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ভোলা, সাবেক ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, বি আর ডিবি’র সভাপতি মাহমুদুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল গফুর প্রমুখ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


