নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশের একটিদল।

থানা সূত্রে জানাযায়,সোমবার (১৫ জুন) অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলামের নির্দেশে এস আনিসুর রহমান ও তার সঙ্গীয় ফোর্সদের নিয়ে পৌর এলাকায় অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বাসস্ট্যান্ডে জুয়া খেলা অবস্থায় এদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো-১। আনছার আলী, পিতা- মৃত ইয়াদ আলী মল্লিক, সাং- লক্ষীপুর, থানা- ভূঞাপুর, ২। রিপন, পিতা- আমজাদ, সাং- যুগিহাটি, থানা- ঘাটাইল, ৩। শাখের, পিতা- মোঃ জব্বার আলী, সাং- ফসলান্দি, ৪। সুজা, পিতা- মৃত আবুল হোসেন, সাং- ঘাটান্দী, ৫। হাসান, পিতা-মোঃ আফজাল, সাং- ভাদুরীর চর। ৬। মোঃ রতন মিয়া, পিতা- মোঃ একেন আলী, সাং- কাগমারী পাড়া, ৭। ঝন্টু মিয়া, পিতা- তারা মিয়া, সাং- ফসলান্দি, সর্ব থানা- ভূঞাপুর, সর্ব জেলা- টাঙ্গাইল।
অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে বাসস্ট্যান্ডে জুয়া খেলা অবস্থায় এদের গ্রেপ্তার করা হয় । আসামীদের ১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারা মোতাবেক নন এফআইআর প্রসিকিউশন মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


