নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলার ঘাটান্দি গ্রামে ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানে শহীদ মো:ফিরোজ তালুকদার পলাশের কবরে পুষ্পপ পুস্তক অর্পণ শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভূঞাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে (৫ আগস্ট) মঙ্গলবার সকালে শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ খান , ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ,কে, রেজাউল করিম প্রমূখ। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।উল্লেখ থাকে যে গত ৪ আগস্ট ২০২৪ সালের বিকেলে বেলায় ঢাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় ফিরোজ তালুকদার পলাশ।


