নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক যুবকের আত্বহত্যা।
বুধবার (১৬ এপ্রিল) বিকেল পৌনে ৫টায় ভূঞাপুর রেলস্টেশনে রাকিব(২৫) নামে যুবক এ ঘটনা ঘটায়। নিহত রাকিব কালিহাতী উপজেলার সিংগুরিয়া সোনাকান্দর গ্রামের তৈয়ব আলী ফকিরের ছেলে। আত্বহত্যার কারন এখনো জানা যায়নি।ভূঞাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুল কাদের জানান, ঢাকার কমলাপুর থেকে সকাল ১০টায় ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি বিকাল পৌনে ৫ টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুর রেলস্টেশনে পৌঁছলে রাকিব নামে এক যুবক ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি স্থানীয় থানা পুলিশ ও জিআরপি পুলিশকে অবগত করা হয়েছে।এ বিষয়ে ভূঞাপুর থানার এসআই কামরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি জিআরপি পুলিশকে জানানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


