ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার খরক এলাকায় জামালপুর থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতুমুখী যাত্রীবাহী একটি ট্রেনে কাটা পড়ে দ্বিখন্ডিত হলেন খোদেজা (৭২) নামে এক বৃদ্ধা। সে ভূঞাপুর উপজেলার খরক গ্রামের মৃত কটু শেখের স্ত্রী। তাঁর ২টি কন্যা সন্তান রয়েছে।

রবিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে ভূঞাপুর উপজেলার খরক এলাকায় নিজ বাড়ি থেকে পাশের বাড়ি দুধ আনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। চর নিকলা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লোকমান হোসেন ও ফার্নিচার ব্যবসায়ী মো,আসাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব জানান, এ বিষয়ে আমি অবগত নই। ঘটনাটি জানার চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


