মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ভূঞাপুরে ডেঙ্গু প্রতিরোধে বাসে অ্যারোসল বিতরণ
/ ৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯, ৬:৪৬ অপরাহ্ন
ভূঞাপুরে ডেঙ্গু প্রতিরোধে বাসে অ্যারোসল বিতরণ
ভূঞাপুরে ডেঙ্গু প্রতিরোধে বাসে অ্যারোসল বিতরণ

নিজস্ব প্রতিবেদক:টাঙ্গাইলের ভূঞাপুরে ডেঙ্গু প্রতিরোধে গণপরিবহনগুলোতে অ্যারোসল স্প্রে বিতরণ করেছেন ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় ভূঞাপুর বাসস্ট্যাডে ঢাকা-ভূঞাপুর ও ঢাকা-তারাকান্দিগামী গাড়িতে এগুলো বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সহসভাপতি আতোয়ার রহমান তালুকদার মিন্টু, যুগ্মসম্পাদক সৈয়দ সরোয়ার সাদী রাজু, সিএনজি চালিত আটোরিক্সা শ্রমিক সমিতির সভাপতি খায়রুল ইসলাম তালুকদার বাবলু, এস.আই লিটন, সাংবাদিক এনামুল হক মুকুল, মিজানুর রহমান, জুলিয়া পারভেজ, আব্দুল লতিফ তালুকদার, ফরমান শেখসহ পরিবহন শ্রমিক ও মালিক সমিতির নের্তৃবৃন্দ।

ভূঞাপুরে ডেঙ্গু প্রতিরোধে বাসে অ্যারোসল বিতরণ
ভূঞাপুরে ডেঙ্গু প্রতিরোধে বাসে অ্যারোসল বিতরণ

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওসি বলেন, “প্রতিদিনই ভূঞাপুর হতে অসংখ্য গাড়ি ঢাকা থেকে ভূঞাপুর হয়ে তারাকান্দি যাতায়াত করে। যে সকল গাড়ি ঢাকা হতে ভূঞাপুরের উদ্যেশ্যে ছেড়ে আসে বিশেষ করে ওই সব গাড়িতে যাত্রি উঠার ১০ মিনিট আগে অ্যারোসল স্প্রে করে তার পর ভূঞাপুরের উদ্যেশ্যে যেন রওনা হয়। এতে করে ওই গাড়ির মাধ্যমে ডেঙ্গু রোগ সৃষ্টিকারী কোন এডিস মশা যেন এক স্থান হতে অন্য স্থানে না আসতে পারে। তিনি আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টিকরার দ্বায়িত্ব এখন সকলের।”

অপরদিকে ওসি মো. রাশিদুল ইসলামের এ ধরণের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ ও প্রতিনিয়ত গাড়িতে চলাচলকারী যাত্রিগণ।

উপজেলার চর চন্দনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল মোরশেদ বলেন, “ওসি সাহেবের এরকম উদ্যোগে আমি অত্যন্ত আনন্দিত। এটি একটি দৃষ্টান্তমূলক উদ্যোগ।” ভূঞাপুরের মত দেশের সকল থানায় যদি এরকম উদ্যোগ নেয়া হয় তবে সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকাংশেই হ্রাস পাবে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page