শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে দন্ডপ্রাপ্ত ভুয়া সাংবাদিক ভালুকা থেকে গ্রেফতার
/ ২০ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২০, ৯:৪১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইলের ভূঞাপুরে চেক জালিয়াতির মামলায় সাংবাদিক পরিচয়ধারী শরিফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সে ভূঞাপুর উপজেলার ভারই গ্রামের আব্দুস সামাদের ছেলে।

আটক শরিফকে শনিবার (৬ জুন) দুপুরে কারাগারে প্রেরণ করেছে ভূঞাপুর থানা পুলিশ। এর আগে শুক্রবার (৫ জুন) ময়মনসিংহের ভালুকা থেকে তাকে গ্রেফতার করে ভালুকা থানা পুলিশ।

জানা যায়, কখনও আনসার সদস্য কখনও সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে চাকরি দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নিত পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া শরিফ হোসেন। গত দুই বছর আগে চাকুরি দেয়ার কথা বলে ভূঞাপুর পৌর এলাকার ফসলান্দি গ্রামের জয়নাল ড্রাইভারের স্ত্রী হাসিনা খাতুনের কাছ থেকে তার মেয়েকে আনসারে চাকরি ও ২৫জন আনসার সদস্যের রেশন কার্ডের মালামাল কিনে দেয়ার কথা বলে ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপন করে শরিফ। পরে ভুক্তভোগী হাসিনা খাতুন ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর প্রতারক শরিফ হোসেনকে আসামী করে টাঙ্গাইল কোর্টে প্রতারণার মামলা দায়ের করেন। পরে আদালত সেই মামলায় শরিফের অনুপস্থিতিতে একবছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।

প্রতারণার শিকার হাসিনা খাতুন জানান, মেয়েকে চাকরি ও রেশন কার্ডের মালামাল কিনে দেয়ার কথা বলে বিভিন্ন সময় কৌশলে ৩০ লাখ নেয় শরিফ। এতে শরিফের কাছ থেকে একটা চেক রাখা হয় জামানত হিসেবে। কিন্তু পরে চাকুরী ও রেশন কার্ডের মালামাল পায়নি। এরপর তাকে আর পাওয়া যায়নি। এলাকা থেকে সে পালিয়ে যায়। পরে ২০১৮ সালে কোর্টে চেক জালিয়াতি মামলা দায়ের করি। কিন্তু তাতেও সে আদালতে হাজির হয়নি। পরে আদালত শরিফের অনুপস্থিতিতে তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড দেয়।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, গ্রেপ্তার শরিফের নামে একাধিক মামলায় ওয়ারেন্ট ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় শরিফ হোসেনকে ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেপ্তার করা হয়। ভালুকাতে সে এস টিভির সাংবাদিক ও ভালুকার একটি প্রেসক্লাবের প্রচার সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছে। কিন্তু সেখানেও প্রতারণার আশ্রয় নেয় সে। শুক্রবার ভালুকা থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করে শনিবার দুপুরে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page