লোকাল নিউজ ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুরে ‘দৈনিক আমার সংবাদ’ এর ৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪.৪৫ ঘটিকায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভূঞাপুর প্রেসক্লাবে ‘দৈনিক আমার সংবাদ’ এর ভূঞাপুর উপজেলা প্রতিনিধি মোঃ মামুন সরকারের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ‘দৈনিক আমার সংবাদ’ এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হালিম এ্যাডভোকেট, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসলাম হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশিদুল ইসলাম, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন, কোষাধ্যক্ষ কামাল হোসেন, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া, ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি জুলিয়া পারভেজ, সাংবাদিক মিজানুর রহমান, আব্দুর রশিদ তালুকদার, আব্দুল লতিফ তালুকদার,খায়রুল খন্দকার, কোরবান তালুকদার, ফরমান সেখ, মোহাই়মিনুল হক হৃদয়, মাহমুদুল হাসান, মানিক প্রমুখ। উপস্থিত অতিথিবৃন্দ ‘দৈনিক আমার সংবাদ’ পত্রিকার সার্বিক মঙ্গল ও এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।


