শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে নব নির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ শেষে বাড়ি ফেরার পথে মটর সাইকেল দূর্ঘটনায় নিহত-১
/ ৩০ Time View
Update : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২, ৩:৪৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শাহ্ আলম আকন্দ শাপলার শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে একটি মোটরসাইকেল বহর নিজ এলাকায় ফিয়ার পথে  ট্রাকচাপায় রেজাউল (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন  মোটরসাইকেল আরোহী ও আহতদের উদ্ধার টাঙ্গাইল জেনালে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রবিবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে কালিহাতী উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহসড়কের পৌলী ব্রীজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।নিহত মোটরসাইকেল আরোহী ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘার পটল গ্রামের আবুল হোসেনের ছেলে। আহতরা হলেন- উপজেলার চন্ডীপুর গ্রামের বাছেদ তালুকদারের ছেলে শামীম (২৭) ও পুংলীপাড়ার আব্দুল খালেকের ছেলে নাজমুল (২৬)।জানা যায়, সকালে ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শাহ্ আলম আকন্দ শাপলার শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে একটি মোটরসাইকেল বহর নিজ এলাকায় ফিরছিলেন। এসময় ঢাকা-টাঙ্গাইল-মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলী আলিফ স্টীল মিলস্ এলাকায় পৌছলে মহাসড়কের পূর্ব পাশ থেকে একটি ড্রামট্রাক ট্রার্নিং নিয়ে পশ্চিম পাশে যাওয়ার সময় বহরটির উপর দিয়ে তুলে দেয়। এসময় ঘটনাস্থলেই রেজাউল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। অপর দুই মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এসময় ট্রাকটি পালিয়ে যায়।এবিষয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বলেন, ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শাহ্ আলম আকন্দ শাপলার শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে একটি মোটরসাইকেল বহর নিজ এলাকায় ফেয়ার পথে পৌলী আলিফ স্টীল মিলস্ এলাকায় পৌছলে মহাসড়কের পূর্ব পাশ থেকে একটি ড্রামট্রাক ট্রার্নিং নিয়ে পশ্চিম পাশে যাওয়ার সময় বহরটির উপর দিয়ে তুলে দেয়। এসময় ঘটনাস্থলে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। আহত অপর দুইজনকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page