শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় ১৫ বাড়ি ভাংচুর,
/ ৩৪ Time View
Update : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১, ৯:৩৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃটাঙ্গাইলের ভূঞাপুরে শনিবার (৩০ জানুয়ারি)পৌর নির্বাচন পরবর্তী ১ নং ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সহিংসতায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

উপজেলার কুতুবপুরে বিজয়ী কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেনের লোকজন প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী জাহিদুল ইসলামের সমর্থকদের  কমপক্ষে ১৫ টি বাড়ি ভাংচুর করে। এ ঘটনায় আতঙ্কে পুরুষ শূণ্য হয়ে পড়েছে ওই এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।স্থানীয়রা জানান, গতকাল(৩০ জানুয়ারি) নির্বাচনে কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেনের পক্ষে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। হাতের আঙ্গুল কেটে নেয়া হয় কাউন্সিলর প্রার্থী জাহিদের সমর্থক সূচী বেগমের। ফলাফল প্রকাশের পর বিজয়ী কাউন্সিলর প্রার্থী আনোয়ারের লোকজন পরাজিত কাউন্সিলর প্রার্থী জাহিদের লোকজন আজহার, শামছুল, জলিল, মান্নান, সাদেক, আমজাদ, আনোয়ার, শহীদুজ্জামান, শামছুজ্জামান, সাইফুল, সবুর, মোমেন, করিম মেম্বার, ইসরাইল, সাত্তারে বাড়িতে দফায় দফায় হামলা চালিয়ে ১৫ টি বাড়িভাংচুর করে। নির্বাচন পরবর্তী সহিংসতায় রাত থেকেই পুরুষশুণ্য হয়ে পড়েছে ওই এলাকা।এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো রাশিদুল ইসলাম জানান, নির্বাচন পরবর্তী সহিংসতায় কুতুবপুর এলাকায় ভাংচুরের ঘটনা ঘটেছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page