শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে পলিথিন থেকে তৈরি হচ্ছে জ্বালানি তেল ও গ্যাস
/ ৫৮ Time View
Update : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ৬:৪৪ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইলের ভূঞাপুর পরিত্যক্ত ক্ষতিকর পলিথিন গলিয়ে উৎপাদন হচ্ছে ডিজেল,পেট্রোল ও গ্যাস।উৎপাদিত পেট্রোল দিয়ে মটর বাইক এবং ডিজেল দিয়ে চলছে গাড়ি ও ইঞ্জিন চালিত যানবাহন।ভুঞাপুরের সারপলসিয়া গ্রামে নোয়াখালির শাহআলম(জুয়েল) পলিথিন বর্জ্য থেকে জ্বালানি তেল তৈরী করছেন।এই উদ্যোগ পরিবেশ দূষণ অনেকাংশেই কমিয়ে দিবে।যেখানে বর্জ্য পলিথিন প্রকৃতির জন্য এক বড় হুমকি,কারণ তা মাটিতে মিশে না। সেখানে সুুন্দর একটি প্রক্রিয়ার মাধ্যমে তৈরী করা হচ্ছে জ্বালানি তেল ও গ্যাস।

প্রথমে একটি বড় লোহার ট্যাংকিতে পলিথিন ভরা হয়।পলিথিন ভর্তি ট্যাংকির নিচে আগুন দিয়ে গরম করলে পলিথিন গলে বাষ্প হয় এবং ট্যাংকির সাথে যুক্ত ২০-৩০ ফিট লম্বা স্টিলের পাইপের মাধ্যমে প্লাস্টিকের জারে ডিজেল ও পেট্রল নির্গত হয়।একটি জারে পেট্রোল ও একটিতে ডিজেল সঞ্চয় করা হয় এবং গ্যাস সঞ্চয় করার যথাযথ ব্যবস্থা না থাকায় তা আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছে।উক্ত তেল রিফাইন্ড করতে নিজ পদ্ধতিতে ফিল্টারও তৈরী করেছেন উক্ত প্রতিষ্ঠানের টেকনিশিয়ান সালাহ্ উদ্দিন। ১০০ কেজি পলিথিন থেকে তৈরী করা হচ্ছে ৮০ থেকে ৮৫ লিটার ডিজেল ও ৫ লিটার পেট্রোল ।
পলিথিন বর্জ্য পরিবেশের জন্য মারাত্বক ক্ষতিকর,কিন্তু এ পদ্ধতিতে রিসাইকেলিং হয়ে তা সম্পদে পরিণত হচ্ছে এবং সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানের।
সারপলসিয়া গ্রামে নোয়াখালির শাহআলম(জুয়েল)এর সাথে কথা বলে জানাযায়,পরিত্যক্ত ক্ষতিকর পলিথিন গলিয়ে উৎপাদন হচ্ছে ডিজেল,পেট্রোল ও গ্যাস।উৎপাদিত পেট্রোল দিয়ে মটর বাইক এবং ডিজেল দিয়ে চলছে গাড়ি ও ইঞ্জিন চালিত যানবাহন তিন মাস ধরে তিনি কাজ শুরু করেছেন ডিজেল,পেট্রোল, গ্যাস তৈরীর মেশিন চলছে পর্যায়ক্রমে অকটেনও তৈরী হবে।
ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব ঝোটন চন্দ বলেন, পরিত্যক্ত পলিথিন দিয়ে জ্বালানি তেল তৈরির প্রক্রিয়ায় পরিবেশ থেকে বর্জ্য পলিথিন দূর হবে এবং এটি সম্পদে পরিণত হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page