ভূঞাপুরে পানিতে ডুবে একই পরিবারের দুই কন্যা শিশুর মৃত্যু
লোকাল নিউজ ডেস্ক ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে পানিতে ডুবে একই পরিবারের দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ মার্চ) বিকেলে উপজেলার চেংটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে মরিয়ম (৭) ও জহুরুল ইসলামের মেয়ে তামন্না (৬)। সসম্পর্কে তারা ফুপু-ভাতিজি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। ভূঞাপুর থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান, বুধবার বিকেলে মরিয়ম ও তামান্না নামের দুই শিশু বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে অন্যরা গোসল করতে গেলে তাদের পায়ের সাথে ধাক্কা লেগে লাশ ভেসে উঠে। পরে নিহত দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


