শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে পুকুরের পানিতে পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু
/ ৩৯ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২০, ১২:৩১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে পুকুরের পানিতে পড়ে আব্দুল্লাহ নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত ওই শিশু উপজেলার শালদাইর গ্রামের মানিক খানের ছেলে।

এদিকে শিশুটিকে চিকিৎসক মৃত ঘোষণা করলেও বাড়িতে নিয়ে শিশুটিকে পুনরায় জীবিত করতে লবন দিয়ে পুরো শরীর ঢেকে দেয়া হয়। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  মঙ্গলবার ( ২জুন) দুপুরে উপজেলার শালদাইর গ্রামে এই ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানায়, উপজেলার শালদাইর গ্রামের মানিক খানের শিশু সন্তানকে রেখে তার মা ধান শুকানোর কাজ করছিল। পরে শিশুটি খেলতে খেলতে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। এদিকে শিশুটিকে তার মা দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করতে থাকে। পরে পুকুরে শিশুর মরদেহ ভাসতে দেখে চিৎকারে স্থানীয়দের সহযোগিতায় শিশুটির মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। 

অন্যদিকে শিশুর মরদেহ বাড়িতে নেয়ার পর তাকে জীবিত করতে এক কবিরাজ শরীরে লবন দিয়ে ঢেকে দেয়। প্রায় ঘন্টা দুয়েক শরীর লবন দিয়ে ঢেকে রাখা হয়। কিন্তু শিশুর প্রাণ না ফেরায় সন্ধ্যার আগে মরদেহ দাফন করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page