শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-১ আহত ২
/ ৩৬ Time View
Update : বুধবার, ১২ মে, ২০২১, ৫:১১ অপরাহ্ন

লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন। নিহত জয় তালুকদার (১৫) উপজেলার গোবিন্দাসী গ্রামের ছানোয়ার তালুকদারের ছেলে। সে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র।

অন্যদিকে একই সময় ভূঞাপুর পৌরশহরে বাসের ধাক্কায় আরো দুই পথচারি মারাত্বক আহত হয়েছে। আহতরা হলেন যুগিহাটি গ্রামের কাশেম ও ফলদা গ্রামের সালাম।
বুধবার(১২ মে) দুপুর সাড়ে বারোটা দিকে উপজেলার গোবিন্দাসী-কষ্টাপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যেক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী বঙ্গবন্ধুসেতু থেকে করতোয়া পরিবহনের একটি বাস কষ্টাপাড়া মোড়ে এলে অপর দিকে থেকে একটি মোটরসাইকেল বাসটিকে ওভারটেক করতে গিয়ে ব্রেক চাপলে মোটরসাইকেলের এক আরোহী পিছন থেকে রাস্তার মাঝখানে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয় পরে উদ্ধার করে তাকে ভূঞাপুর উপজেলা কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত উপ-সহকারি কমিউনিটি মেডিকেলে অফিসার কামরুল ইসলাম তালুকদার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আরো একটি সড়ক দুর্ঘটনায় দুজন আহত হয়। একজনকে কমপ্লেক্স ভর্তি করা হয়েছে, অন্যজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে টাঙ্গাইল সদর হাসপাতাল রেফার্ড করা হয়েছে
ভূঞাপুর থানার এসআই মোঃ জুয়েল জানান, ভূঞাপুরে আজ পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। অন্য একটি দুর্ঘটনায় বাসের ধাক্কায় দুই পথচারী আহত হয়। বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি। ঈদের ছুটির কারনে বঙ্গবন্ধুসেতুতে গাড়ির অতিরিক্তি চাপ থাকায় গোবিন্দাসী-ভূঞাপুর হয়ে গাড়ি চলাচলের কারনে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটছে এলাকাবাসির ধারনা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page