শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে প্রচন্ড দাবদাহে বৃষ্টির জন্য ইসতিস্কার নামাজ আদায়
/ ৬৪ Time View
Update : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ৪:৩৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : প্রচণ্ড দাবদাহে জনজীবন অতিষ্ট। বৃষ্টি না হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে ধানসহ বিভিন্ন ফসল। তাই টাঙ্গাইলের ভূঞাপুরে তীব্র তাপদাহ থেকে মুক্তি ও মহান আল্লাহর কাছে বৃষ্টি কামনায় ইসতিসকার নামাজ আদায় করেছেন এলাকার মুসল্লিরা।

শনিবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন ইমাম ও মুয়াজ্জিন পরিষদের উদ্যোগে এ নামাজের আয়োজন করা হয়। নামাজ শেষে সবাই মহান আল্লাহ পাকের কাছে মাফ চেয়ে গরম থেকে মুক্তি, ফসল রক্ষা ও বৃষ্টির জন্য রহমত কামনা করে দোয়া করেন। এসময় অসংখ্য মুসুল্লি অংশ নেন এবং বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করে কান্নায় ভেঙে পড়েন।

নামাজে অংশ নেয়া মুসুল্লিরা জানান, প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত। প্রচন্ড তাপদাহের কারণে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ চরম বিপাকে পড়েছেন শিশুসহ নানা বয়সের মানুষ ঠান্ডা জ্বর ও ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তীব্র গরম থেকে মুক্তি পেতে আল্লাহর দরবারে বৃষ্টি প্রার্থনায় এলাকাবাসীর উদ্যোগে এ নামাজের আয়োজন করা হয়।

বৃদ্ধ মুসল্লি আলহাজ্ব খন্দকার আব্দুল করিম বলেন- দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখি ও গাছপালা সহ সবাই খুব কষ্টে আছেন। তাই আমরা বৃষ্টির আশায় নামাজ আদায় করতে আসছি। আল্লাহ তাআলা চাইলে সবকিছুই সম্ভব। তাই তীব্র তাপদাহ থেকে বাঁচতে মহান আল্লাহ তায়ালার কাছে বৃষ্টি প্রার্থনা করে নামাজ আদায় ও দোয়া প্রার্থনা করেছি।এতে ইমামতি করেন- সিরাজগঞ্জ বনপাড়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আলহাজ্ব হজরত মাওলানা মুফতি মইনুল ইসলাম খান।

নামাজ ও মোনাজাতের পর গোবিন্দাসী বাজার জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব শহিদুল ইসলাম বলেন, ইসতিসকার নামাজের অর্থ হল, দুনিয়ায় যদি কোন বালা-মুসিবত আসে, প্রচণ্ড দাবদাহ, খরার কারণে ফসলাদি নষ্ট হয়ে যায়, মানুষ দুর্বির্ষ জীবনযাপন করে, তখন মাঠে গিয়ে খোলা আকাশের নিচে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ পড়তে হয়। আমরা সকলে আল্লাহর কাছে কৃতকর্মের মার্জনার জন্য মোনাজাত করেছি। আল্লাহ যেন রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে শান্তি এবং সবুজ জমিন যেন ফিরি়য়ে দেন। সব বালা মুসিবত থেকে যেন আমাদেরকে হেফাজত করুন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page