শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে ফলদা শেহাব উদ্দিন ডিগ্রি কলেজে নানা অনিয়ম দূর্নীতির অভিযোগে সচেতন নাগরিকদের মানববন্ধন
/ ৩৯ Time View
Update : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩, ১০:৪৮ অপরাহ্ন

আব্দুর রহীম মিঞা,ভূঞাপুর : টাঙ্গাইলের ভূঞাপুরে ফলদা শেহাব উদ্দিন ডিগ্রি কলেজে নানা দুর্নীতি, অনিয়ম ও অবৈধভাবে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে।

এসব কর্মকন্ডের প্রতিবাদে রবিবার (২৭ আগস্ট) সকাল ১১ টায় কলেজের সামনে ঘণ্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফলদা গ্রামের সচেতন নাগরিক মহল। মানববন্ধনে অংশ বক্তব্য রাখেন- কলেজ প্রতিষ্ঠাতার ছোট ভাই মতিয়ার রহমান, কলেজের অভিভাবক প্রতিনিধি সিরাজুল ইসলাম টগর, আব্দুল কাদের, ফলদা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আরজু মিয়া, সদস্য জহিরুল ইসলাম, হিমেল সরকার মিন্টু, কলেজের ছাত্র রেজাউল ইসলাম। এ মানববন্ধনে শত শত লোক উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কলেজের অধ্যক্ষ মো. শামছুল আলমের (অবসরপ্রাপ্ত) যোগসাজশে কলেজের অফিস সহকারী ( করনিক) আব্দুল আজিজ ঠান্ডু ও দপ্তরী আব্দুল মজিদের মাধ্যমে ল্যাব সহকারী, কম্পিউটার অপারেটর ও অফিস সহায়কসহ মোট ৩ পদের বিপরীতে ১৪ লাখ টাকা করে মোট ৪২ লাখ টাকার বিনিময়ে অবৈধভাবে ওই পদগুলোতে নিয়োগ দেয়া হয়। তারমধ্যে অফিস সহকারী ( করনিক) আব্দুল আজিজ ঠান্ডু তার ছেলেকে ও দপ্তরী আব্দুল মজিদ তার মেয়ের জামাতাকে নিয়োগ পেতে সহায়তা করেন। কলেজে কোনো ল্যাব ও কম্পিউটার নেই। জানা যায়, কলেজের ল্যাব সহকারী পদে ৩ জন, অফিস সহায়ক ১ জন ও কম্পিউটার অপারেটর ১ জনসহ মোট ৫ জন চলতি বছরের জুন মাসের ১২ তারিখে তারা কলেজে যোগদান করেন ল্যাব সহকারী চয়ন ইসলাম ও অফিস সহায়ক মাজহারুল ইসলাম এমপিও ভুক্ত হওয়ায় নিয়মিতভাবে সরকারি বেতন-ভাতা তুলছেন। এনিয়ে যে প্রতিবাদ করে তাকেই প্রাণনাশের হুমকিসহ নানাবিধ হয়রানির শিকার হতে হয় বলে জানান স্থানীয়রা। কলেজ প্রতিষ্ঠাতার ভাই মতিয়ার রহমান, বলেন যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্যে কয়েকজন গাঁজা, ইয়াবা সেবনকারী। তাদের হাতে কলেজের ছাত্র-ছাত্রী নিরাপদ নয়। টাকার বিনিময়ে অবৈধ নিয়োগ দেওয়া ওইসব কর্মচারীদের অতিদ্রুত অপসারণের দাবী জানান তারা। কলেজের অধ্যক্ষ মো. শামছুল আলম অবসর কালীন সময়ে ৭০/৮০ লাখ টাকার কোন হিসাব বুঝিয়ে না দেওয়ারও অভিযোগ করা হয় তার বিরুদ্ধে। অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের বিষয়ে জানতে চাইলে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. শামছুল আলম জানান, আমি গত জুন মাসের ৬ তারিখে কলেজ থেকে অবসর নিয়েছি। এ ব্যাপারে আমি কিছু জানি না। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নওজেশ আলী জানান, ওইসব পদে আগের নিয়োগগুলো অবসরপ্রাপ্ত অধ্যক্ষ স্যার থাকাকালীন সময়ে হয়েছে। তিনি কলেজের কাগজপত্র বা অন্যান্য বিষয়গুলো এখনো বুঝিয়ে দেননি। নিয়োগপ্রাপ্তদের মধ্যে দুইজন এমপিও ভুক্ত হলেও কলেজে ল্যাব বা কম্পিউটার কোনো কিছু নেই। কলেজ পরিচালনা কমিটির সভাপতি খন্দকার আহসানুজ্জামান বিশাল বলেন, কলেজের রেজুলেশন বহি মাঝে মধ্যে অধ্যক্ষ শামছুল আলম কাছে নিয়ে আসতো। কলেজের প্রতিষ্ঠাতা সদস্য কানিজ ফাতেমার স্বাক্ষর দেখতে পেয়ে হয়তো স্বাক্ষর করতে পারি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page