মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ভূঞাপুরে বন্যার্ত ১ হাজার পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ
/ ৯২ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯, ৬:১৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ ১ হাজার দুঃস্থ পরিবারের মধ্যে ত্রান বিতরণ করেছে স্থানীয় সংগঠন ‘ আলহাজ খন্দকার হায়দার আলী স্মৃতি কল্যান সংস্থা।’ মঙ্গলবার পৌর এলাকার বামনহাটা,কুতুবপুর,টেপিবাড়ি,গাবসারা ইউনিয়নের জয়পুর-পুংলী পাড়া, অর্জুনা ইউনিয়নের শুশুয়া ও বাসুদেব কোল এলাকায় এ ত্রান বিতরণ করা হয়। ত্রান সামগ্রীর মধ্যে ছিল পরিবার প্রতি ৩ কেজি চাল,১ কেজি ডাল,১ কেজি লবন,১ কেজি গোল আলু,১ কেজি চিরা,১ কেজি গুড় ও আধা লিটার সয়াবিন তেল।এসময় উপস্থিত ছিলেন সংস্থাটির সহ সভাপতি ও টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতি ভূঞাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার সুরুজ আলম,সম্পাদক মো. জিল্লুর রহমান,যুগ্ম সম্পাদক খন্দকার হাবিবুর রহমান সেলিম,শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মো.বজলুর রশীদ খান, পৌর কাউন্সিলর জাহিদ হাসান,শিশু সংগঠক আশরাফ আলী তালুকদার প্রমুখ ।

ভূঞাপুরের কুতুবপুর এলাকায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ করা হচ্ছে


আলহাজ খন্দকার হায়দার আলী স্মৃতি কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন,সামাজিক দায়বদ্ধতা থেকে আলহাজ খন্দকার হায়দার আলী স্মৃতি কল্যান সংস্থার পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। সমাজের এখন যে দু:সময় এক্ষেত্রে সকলেরই এগিয়ে আসা উচিত।

আপনার মতামত লিখুন :

One response to “ভূঞাপুরে বন্যার্ত ১ হাজার পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page