শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে বাল্য বিয়ে, যৌতুক ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের লাল কার্ড
/ ৪৪ Time View
Update : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯, ৩:৩৩ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক:

“বাল্য বয়সে বিয়ে নয়, যৌতুক চাইলে সম্ভব নয়, মাদকমুক্ত যেন সমাজ হয়” এই স্লোগানে টাঙ্গাইলের ভূঞাপুরে বাল্য বিবাহ, যৌতুক ও মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা।

স্থানীয় প্রতিভা ছাত্র সংগঠনের উদ্যোগে মঙ্গলবার উপজেলার টেপিবাড়ী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ, যৌতুক ও মাদকের বিরুদ্ধে সমাবেশে এই লাল কার্ড প্রদর্শন করে।

টেপিবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খয়রুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম।

বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম বাবু, ভূঞাপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ সরোয়ার সাদী, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আসাদুজ্জামান দুলাল, পৌর কাউন্সিলিক খন্দকার শরিফুল আলম, মো. আনোয়ার হোসেন, প্রতিভা ছাত্র সংগঠনের সভাপতি জহুরুল ইসলাম, সহ-সভাপতি রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক রেজওয়ানুল করিম রানা, উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক নাঈম হাসান প্রমুখ।

পরে বাল্য বিয়ের, যৌতুক ও মাদকের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণির ১০ জন শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page