নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির আয়োজনে ফ্যাসিবাদ আওয়ামী লীগের পিতাত্মাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু করে আঞ্চলিক মহাসড়ক হয়ে বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিলটির শেষ হয়। এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ জামিল মিন্টু, সিনিয়র সহ-সভাপতি, মোঃ খাইরুল আলম,থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল প্রামানিক,ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মোঃ শিবলী সাদিক, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান ঠান্ডু, সাবেক ইউনিয়ন যুবদলের আহবায়ক জাহিদুল ইসলাম জগলু, ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ মাসুদ রানা, সদস্য সচিব, মোঃ রুবেল মন্ডল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান প্রমুখ। এ সময় নেতারা তাদের বক্তব্যে বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে আমলীগের নেতারা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন করেছে। এমনকি ফ্যাসিবাদি সরকার পতনের পরেও বিএনপি নেতা কর্মীদের উপর মামলা হামলার নির্দেশ দিয়েছেন তাই অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানান।


