শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার- ২
/ ৪৯ Time View
Update : শনিবার, ১১ জুন, ২০২২, ৭:২৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কলেজছাত্রীকে নিয়োমিত ধর্ষণের অভিযোগে প্রধান অভিযুক্ত রুবেল (২৫) ও তার সহযোগী ওসমান গনিকে(৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা উপজেলার অলোয়া ইউনিয়নের খরক গ্রামের বাসিন্দা।

জানা যায়, রুবেলের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ওই কলেজছাত্রীর। নিয়মিত চলতে থাকে তাদের কথোপকথন, হয় দেখা সাক্ষাৎও৷ ধীরে ধীরে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বিয়ের প্রলোভনে শারীরিক মেলামেশায় জড়িয়ে পড়ে তারা।প্রেমের ফাঁদে ফেলে নিয়োমিত ধর্ষণ এবং ভিডিও ধারণ করে। সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে তাকে বাড়ি থেকে নিয়ে যায়।।এদিকে মেয়েটি বাড়িতে না আসায় আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করে তার পরিবার। কোথাও না পেয়ে গত ৩০ মে নিখোঁজ হওয়ার বিষয়টি উল্লেখ করে ওই ছাত্রীর মা গত ৫ জুন ভূঞাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।জিডির প্রেক্ষিতে বিষয়টি নিয়ে কাজ শুরু করেন ভূঞাপুর থানার এসআই ফাহিম ফয়সাল। নিখোঁজ হওয়া মেযটির প্রেমিকের মোবাইল নাম্বারের সূত্র ধরে অভিযান চালায় পুলিশের একটি টিম। পরে বুধবার (৮ জুন) চট্রগ্রামের একটি বাসা থেকে অভিযুক্ত রুবেল ও তার সহযোগী ওসমানকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে কলেজছাত্রীকেও উদ্ধার করে পুলিশ। পরে বৃহস্পতিবার (৯ জুন) রাতে রুবেলের বিরুদ্ধে পর্নোগ্রাফী আইনে মামলা দায়ের করেছে ভুক্তভোগী কলেছাত্রীর মা।এ ব্যাপারে ভূঞাপুর অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, অভিযুক্ত যুবকটি কলেজছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ এবং ভিডিও ধারণ করে। সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে তাকে নিয়ে চট্রগ্রামে চলে যায়। সেখানেও ধর্ষণের শিকার হয় কলেজছাত্রী। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বখাটে রুবেল ও তার সহযোগী ওসমানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত অভিযুক্ত রুবেল ও তার সহযোগীকে শুক্রবার (১০ জুন) সকালে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে। তার ফোনে মেয়েটির একাধিক ছবি পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার (১১ জুন) আদালতের কাছে রিমান্ড চাওয়া হবে। এছাড়া মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারের হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page