শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ
/ ৩৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২০, ৫:০৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরের জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা ঝুঁকি বিবেচনা করে মঙ্গলবার থেকে সকল ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার নিষেধাজ্ঞা জারি করেছেন প্রশাসন। এদিকে মার্কেট ও শপিংমল বন্ধের নির্দেশনার প্রতিবাদে মঙ্গলবার সকালে টাঙ্গাইল-তারাকান্দী সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শণ করে ব্যবসায়ীরা । পুনরায় মার্কেট ও শপিংমল খুলে দেয়ার দাবী জানান তারা। জানা যায়, করোনা ভাইরাসের কারনে স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা মোতাবেক গত ১০ মে থেকে মার্কেট ও শপিংমল খোলা হয়। কিন্তু মার্কেট ও শপিংমলগুলোতে কোন ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না। বিরাজ করছিলো জনস্রোত। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পরে সাধারণ মানুষ। বিষয়টি নজরে আসে প্রশাসনের। ৯০ ভাগ লোকজন ও ব্যবসায়ীরা সরকারি নির্দেশনা মানছিলোনা। এরই প্রেক্ষিতে সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন মার্কেট ও শপিংমল মঙ্গলবার (১৯ মে) থেকে বন্ধ রাখার নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেন। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি, ওষুধ ও কাঁচাবাজারের দোকান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।
এ বিষয়ে ভূঞাপুর বাজার সমিতিরি সভাপতি নুরুজ্জামান চকদার বলেন, প্রশাসনের শর্ত সাপেক্ষেই স্বাস্থ্যবিধি মেনেই আমরা মার্কেট ও শপিংমলগুলো খোলা রেখেছিলাম। কিন্তু হঠাৎ করেই উপজেলা নির্বাহী অফিসার সোমবার গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে সকল ধরনের দোকানপাট বন্ধ করে দেন।
উপজেলা নির্বাহী অফিসার মোছা.নাসরীন পারভীন বলেন, মার্কেট ও শপিংমলগুলো খোলার পর থেকে কোন ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছিলনা। বিরাজ করছিলো জনস্রোত। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পরে সাধারণ মানুষ। বিষয়টি নজরে আসে প্রশাসনের।আর এ কারনেই মার্কেট, শপিংমলগুলো ও দোকানপাট বন্ধ করে দেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page