শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে ভুয়া ডিবি আটক
/ ৫৪ Time View
Update : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ৫:১৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: কখনো ডিবি, ডিএসবি, আনসার কমান্ডার, আবার কখনো নিজেকে সরকারি বড় কোন কর্মকর্তা পরিচয়ে মানুষকে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিতো সে। আর এসব কর্মকান্ডই তার মূল পেশা। এমন অভিযোগের ভিত্তিতে ভুয়া ডিবি পরিচয়দানকারী দোলোয়ার হোসেন খানকে (৫০) আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ।

রবিবার (১১ ডিসেম্বর) বিকালে ভূঞাপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করে। দেলোয়ার হোসেন জেলার বাসাইল উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের মৃত মিজানুর রহমান খানের ছেলে।ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল জানান, প্রতারক দেলোয়ার হোসেন খান বেশ কিছুদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের সাথে প্রতারণা করে আসছিল। এরই ধারাবাহিকতায় রবিবার বিকালে ভূঞাপুর রেলস্টেশন এলাকায় ডিবি পরিচয়ে এক ব্যক্তিকে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করে। এসময় তার কথাবার্তায় সন্দেহ হলে পুলিশকে বিষয়টি জানান ওই ব্যক্তি। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার প্রতারক পরিচয় বেরিয়ে আসে।এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, সে দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের সাথে ডিবি, ডিএসবি, আনসার কমান্ডার, সরকারি বড় কোন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে মানুষকে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিতো সে। রবিবার বিকালে ভূঞাপুর রেলস্টেশন এলাকায় প্রতারণাকালে পুলিশ তাকে আটক করে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে প্রতারণার বিষয়টির সত্যতা পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page