শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১ আহত-৩
/ ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ২:৩৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে মটরসাইকেল দুর্ঘটনায় মোঃ লিটন (১৫) নামে এক স্কুর ছাত্র নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরো ৩জন।এরা সকলেই তার বন্ধু (১) মো: শাওন (১৫) মারুফ (১৫) জয়নাল আবেদীন(১৫)।

বৃহস্পতিবার(২৭ অক্টোবর) সকাল ৬টার দিকে ফলদা ঘোনাপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোঃ লিটনকে মৃত ঘোষনা করেন। নিহত লিটন গোপালপুর উপজেলার জ্যোতআতাউল্লাহ গ্রামের আয়নাল হকের ছেলে। আহতরা হলো-একই গ্রামের আব্দুল খলিলের ছেলে শাওন ,মোঃ রইজ উদ্দিনের ছেলে মারুফ ও আবুল হােসেনের ছেলে জয়নাল আবেদীন ।

এরা সকলেই ফলদা রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্র । এদের মধ্যে মারুফ ও জয়নাল আবেদীনকে টাঙ্গাইল সদর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, তারা ৪ জন একই মোটরসাইকেলে ফলদা ঘোনাপাড়া প্রাইভেট পড়তে বের হন। বন্ধু মারুফের মোটরসাইকেলটি চালাচ্ছিলেন লিটন। ফলদা ঘোনাপাড়া এলাকায় পৌছানোর সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রন হায়িরে গাছের সঙ্গে ধাক্কা লেগে সবাই ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোঃ লিটনকে মৃত ঘোষনা করে।
ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে কর্তব্যরত মেডিকেল অফিসার খাদেমুল ইসলাম জানান, সকাল ৮ টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৪ জনকে হাসপাতালে নিয়ে আসে এদের মধ্যে মোঃ লিটনকে মৃত ঘোষনা করা হয়। বাকী দুই জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে থানার পুলিশ সদস্য এসআই মাহমুদুল হককে হাসপাতালে পাঠানো হয়েছে দুর্ঘটনা সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page