শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক শফিউদ্দিন তালুকদারের মৃত্যুবার্ষিকী পালিত
/ ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ৬:৫১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে মুক্তিযুদ্ধ ও ফোকলোর বিষয়ক গবেষক শফিউদ্দিন তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ আগষ্ট) বিকেলে জলসা ভূঞাপুরের আয়োজনে স্থানীয় সাকো কিন্ডার গার্টেনে মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ও জলসার সভাপতি গোলাম রব্বানী রতনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শংকর দাশ। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বীরপ্রতীক, কবি ও প্রাবন্ধিক অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদ, ভূঞাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ মজিদ মিঞা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার প্রশাসন (পরিষদ) মো. শওকত আলম, শমসের ফকির ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা সালাম পারভেজ ফকির, লেখক ও অনুবাদক খুররম হোসাইন, কবি, ছড়াকার ও চিত্রশিল্পী শাজু রহমান, কবি ও আবৃত্তিকার মনোয়ারুল ইসলাম মনো, অর্জুনা মহসীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জহুরুল, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সম্মিলিত সাংস্কৃতিক জোট ভূঞাপুরের সভাপতি জলিল আকন্দ। আলোচক ছিলেন জলসা ভূঞাপুরের সহ-সভাপতি কায়ছার হোসেন খান, সাধারণ সম্পাদক এম কে হাতেম, সম্মিলিত সাংস্কৃতিক জোট ভূঞাপুরের সাধারণ সম্পাদক হাসান ছারোয়ার লাভলু। সঞ্চালনায় ছিলেন ইবরাহীম খাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও কবি সোহেল সৌকর্য।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page