নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে ২৮৩ জন মুক্তিযোদ্ধা ও ৮০০ অসহায় পরিবারের মাঝে জিআর হিসেবে ১৬ হাজার ৪৯০ কেজি চাল বিতরণ করা হয়।

শনিবার (২৭ জুন)দুপুরে ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ,গোবিন্দাসী নৌ ঘাট ও গোবিন্দপুর হাটে এ ত্রান বিতরণ করা হয়। ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধাদের মাঝে ত্রান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির,উপজেলা চেয়ারম্যান আবদুল হালিম এডভোকেট,উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন,উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু,মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি,অর্জুনা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা,গাবসারা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ মজিদ মিঞা প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাযায় উপজেলার ৩৮৩ জন মুক্তিযোদ্ধার মাঝে ৩০ কেজি হিসেবে ৮৪৯০ কেজি ,গাবসারা ইউনিয়নের ৫০০ অসহায় পরিবার ও অর্জুনা ইউনিয়নের ৩০০ অসহায় পরিবারের মাঝে জিআর হিসেবে ১০ কেজি করে মোট ৮০০০ কেজি চাল বিতরণ করা হয়।


