নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইরের ভূঞাপুরে মুক্তিযোদ্ধা সংসদ নিবা’চন- ২০২৩ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের নিয়ে এক মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২০ মার্চ ) দুপুরে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ মিয়ার আহবানে তার নিজ বাসভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।এতে স্বাগত বক্তব্য রাখেন আবদুল মজিদ মিয়া । পরে উন্মুক্ত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধাগন এসময় সব’সম্মতিক্রমে আঃ মজিদ মিয়াকে কমান্ডার হিসাবে নিবা’চন করার সিদ্ধান্ত গ্রহন করেন উপস্হিত সকল মুক্তিযোদ্ধাগন । অনুষ্ঠানে মোবাইল ইন্টারনেটে যুক্ত হন, ৭১’এর যুদ্ধকালীন কমান্ডার আসাদুজ্জামান আরজু,বীরমুক্তিযোদ্ধা আব্দুল আলিম এবং আজিজ বাঙ্গাল।তারাও মুক্তিযোদ্ধাদের এই সিদ্ধান্তকে সমথ’ন জানান।বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জিয়াউল জিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মোতাহার হোসেন, নুরুল আমিন নান্নু,ফজলুল হক ভূঞা, ওয়াজেদ আলী রাঙ্গা, মাসুদুল হক টুকু, সালাম পারভেজ ফকির সহ ছয়টি ইউনিয়নের কমান্ডারগন এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ২২৯ জন বীরমুক্তিযোদ্ধা।


