শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে মেয়র ও ওসির বিরোধ : বাড়ছে জন দুর্ভোগ
/ ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯, ৮:১৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ভূঞাপুর পৌর এলাকার একটি রাস্তা সম্প্রসারণ ও ড্রেন নির্মানকে কেন্দ্র করে পৌর মেয়র ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরোধ ব্যক্তি পর্যায়ে পৌছার অভিযোগ উঠেছে। আর এ বিরোধে স্থবির হয়ে পড়েছে উন্নয়নমুলক কাজ, বাড়ছে জন দুর্ভোগ।

বৃহস্পতিবার সকালে ভূঞাপুর পৌর মেয়রের কার্যালয়ে আহুত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুদুল হক মাসুদ। তিনি তার বক্তব্যে বলেন,ভূঞাপুর বাসস্ট্যান্ড ও ইবরাহীম খাঁ সরকারি কলেজ মোড়ে যানজট নিত্যদিনের ঘটনা। আর বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। যা সবার জানা। যানজট ও জলাবদ্ধতা থেকে পৌরবাসীকে মুক্তি দিতে সকল নিয়ম মেনে ফসলআন্দি মেধা বিকাশ থেকে ভূঞাপুর কেন্দ্রিয় জামে মসজিদ ও সোনালী ব্যাংক হয়ে ঘাটান্দি নতুন পাড়া পর্যন্ত ৪৪০ মিটার লম্বা সরু রাস্তাটি সম্প্রসারণ ও ৬৩০ মিটার ড্রেন নির্মানের টেন্ডার আহবান করা হয়। ঠিকাদার ৪০০ মিটার রাস্তার নির্মান কাজ শেষ করেছে। ভূঞাপুর কেন্দ্রিয় জামে মসজিদের দক্ষিন পাশের জমির মালিক রাস্তা সম্প্রসারণে বাঁধা প্রদান করেন। তিনি মহামান্য হাইকোর্টে রাস্তা সম্প্রসারণের বিরুদ্ধে রীট পিটিশন করলে নি¤œ আদালতে যাওয়ার কথা বলে তা খারিজ করে দেন। পরে জমির মালিক বিজ্ঞ নি¤œ আদালতে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলা দায়ের করেন। মামলাটি শুনানীর পর্যায়ে রয়েছে। মেয়র বলেন, আদালত কাজ বন্ধের কোন আদেশ প্রদান করেননি। ঠিকাদার রাস্তার কাজ করতে গেলে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ অজ্ঞাত কারনে বাঁধা প্রদান করেন। তিনি অনেক মানুষের সামনে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমন করে কথা বলেন। এক পর্যায়ে তিনি বলেন,‘আগামী নির্বাচনে কিভাবে মেয়র নির্বাচিত হন তা দেখে নেব।’একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন হুমকীতে আমার ভাবমুর্তি দারুনভাবে ক্ষুন্ন হয়েছে। আমি রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় হয়েছি। রাস্তা সম্প্রসারণ ও ড্রেন নির্মান জনস্বার্থে করা হচ্ছে। আমার ব্যক্তিগতস্বার্থে নয়।

এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো.রাশিদুল ইসলাম বলেন,‘রাস্তা নির্মানের ব্যাপারে ১৫ জানুয়ারী পর্যন্ত নি¤œ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। মামলা চলাকালে রাস্তার কাজ করার সুযোগ নেই। ব্যক্তিগত আক্রমনের ব্যাপারে বলেন,জনগন ভোট দিয়ে মেয়র নির্বাচিত করবেন। ভাল কাজ করলে জনগন ভোট দিবেন। এব্যাপারে আমার কোন ভুমিকা নেই।’ হুমকীর বিষয়টি তিনি অস্বীকার করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page