শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনার একদিন পর ভেসে উঠলো যুবকের লাশ
/ ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ৫:৫৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনা নদীতে নৌকাডুবির ঘটনার একদিন পর ভেসে উঠলো যুবক মোতালেব সরকার (২৬) এর লাশ। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার সার পলশিয়া এলাকায় যমুনা নদীর অংশে তার লাশ ভেসে ওঠে।

পরে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ভূঞাপুর থানা পুলিশ ।জানা যায়, বুধবার (২৮ জুলাই) সকালে ১২জন বন্ধু শখ করে ছোট ডিঙি নৌকাযোগে নদীতে মাছ ধরতে যাচ্ছিলেন। ওই সময় নৌকার ইঞ্জিন চালু করার পরপরই বঙ্গবন্ধু রেল সেতুর কাজে ব্যবহৃত বড় জাহাজের বোর্ডের সাথে ধাক্কা লাগলে নৌকাটি ডুবে যায়। এ সময় ১২ জনের মধ্যে ১১ জন জাহাজে থাকা ট্রায়ার ধরে বোর্ডে উঠেন। নিখোঁজ যুবকের সাথে থাকা ফোনটি নৌকায় পড়ে গেলে তা উদ্ধার করতে গিয়ে নদীতে ডুবে যায়। এঘটনার পরপরই ৯৯৯ এ ফোন করলে সাথে সাথে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবরি দল সারাদিন নদীতে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করতে পারেনি। পরে আজ দুপুরে তার লাশ নদীতে ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খরব দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ আব্দুল ওহাব জনান, বুধবার দুপুরে ১২ জন বন্ধু মিলে নৌকা যোগে যমুনা নদীতে মাছ ধরতে যায়। হঠাৎ করে নৌকাটি নদীতে তলিয়ে গেলে ১১ জন তীরে আসতে পারলেও মোতালেব সরকার নদীতে তলিয়ে যায়। ফায়ার সার্ভিস ও ভূঞাপুর থানা পুলিশ অনেক চেষ্টা করলেও তাকে উদ্ধার করতে পারেনি। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সার পলশিয়া এলাকার যমুনা নদী অংশে তার লাশ ভেসে ওঠে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page