নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে স্বেচ্ছাসেবি সংগঠন আলহাজ¦ খন্দকার হায়দার আলী স্মৃতি কল্যান সংস্থার উদ্যোগে যাকাত থেকে ৩ হাজার দুঃস্থ পরিবারের মধ্যে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে পৌর এলাকার ঘাটান্দি আলহাজ¦ খন্দকার হায়দার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ শাড়ী-লুঙ্গি বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন সংস্থাটির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার হাবিবুর রহমান সেলিম,সহ সভাপতি খন্দকার সুরুজ আলম,কোষাধ্যক্ষ খন্দকার হাসান আলী,মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার,লোকমান ফকির মহিলা কলেজের প্রভাষক আব্দুল বাসিত, সাবেক পৌর কাউন্সিলর আজহারুল ইসলাম প্রমুখ।এছাড়া আলহাজ¦ খন্দকার হায়দার আলী স্মৃতি কল্যান সংস্থার উপদেষ্টা ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকের নিজস্ব অর্থায়নে এলাকার মাদ্রাসা ও মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে বিশেষ অনুদান হিসেবে নগদ ৩ লাখ টাকা বিতরণ করা হয়।


