ভূঞাপুরে রাস্তার দুইপাশ দখল করে গাছ রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমানা
নিজম্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী টি , রোড থেকে নৌ ঘাট পর্যন্ত রাস্তার দুই পাশে সরকারি জায়গা দখল করে গাছ রাখার দায়ে ৫ জন গাছ ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩ অক্টোবর) দুপুর ১২ টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনী।এসময় ভূঞাপুর থানা পুলিশ ও গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু উপস্থিত ছিলেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনী জানান, রাস্তার দুই পাশে মানুষের চলাচলের জায়গা দখল করে গাছ রাখার দায়ে ৫ জন গাছ ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে কেউ এধরণের কাজ করলে তার বিরদ্ধেও আইনগত ব্যবস্থা গগ্রণ করা হবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


