শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে সাংবাদিকের পিতার স্মরণসভা ও দোয়া মাহফিল
/ ৪৪ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২০, ৯:০২ অপরাহ্ন

লোকাল নিউজ ডেস্কঃ দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ভূঞাপুর উপজেলা প্রতিনিধি খায়রুল খন্দকারের পিতা বিশিষ্ট সমাজসেবক মরহুম খন্দকার নুরুজ্জামানের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় উপজেলার গোবিন্দাসীর সবুজ পরিষদ ও ছিন্নমূল জনকল্যাণ সংস্থার আয়োজনে সবুজ পরিষদ ভবনে এ স্মরণসভার আয়োজন করা হয়।

ছিন্নমূল জনকল্যাণ সংস্থা’র সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ মিয়ার সভাপতিত্বে এবং ভূঞাপুর প্রেসক্নাবের সভাপতি ও সবুজ পরিষদের সাধারণ সম্পাদক শাহ্আলম প্রামাণিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সবুজ পরিষদের সভাপতি মোঃ হামিদুর রহমান মিয়া, ছিন্নমূল জনকল্যাণ সংস্থার সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন, সবুজ পরিষদের সাবেক সম্পাদক অধ্যাপক আব্দুল জলিল মিয়া, ছিন্নমূল জনকল্যাণ সংস্থার যুগ্ম সম্পাদক আবুল হোসেন, সবুজ পরিষদের সদস্য এ্যাডভোকেট লুৎফর রহমান ভোলা, সদস্য মোঃ আব্দুল হালিম প্রামাণিক, গোবিন্দাসী বাজার বণিক সমিতির সভাপতি সরোয়ার আকন্দ, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, গোবিন্দাসী ইউপি সদস্য মোঃ মজনু মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভালকুটিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নুরুল ইসলাম, বাজার সমিতির সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আবু তালেব মিয়া, সাংবাদিক ফরমান শেখ, খায়রুল খন্দকার, মুহাইমিনুল ইসলাম হৃদয় মন্ডল, ফুয়াদ হাসান রঞ্জু প্রমুখ।

উল্লেখ্য, খন্দকার নুরুজ্জামান গত ১০ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। তিনি ছিন্নমূল জনকল্যাণ সংস্থা’র সহ-সভাপতি পদে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page