ভূঞাপুরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে করোনায় আক্রান্ত সোহাগ
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে করোনাভাইরাসে আক্রান্ত গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা গ্রামের খন্দকার সোহাগ নামে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ এসকে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। বিষয়টি ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহীউদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১২ এপ্রিল রাতে গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা ও সাফলকুড়া গ্রামের তিন ব্যক্তির শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়। পরে উপজেলা প্রশাসন তাদের ময়মনসিংহ এসকে হাসপাতালে আইসোলেশনে পাঠায়। এর মধ্যে খন্দকার সোহাগ নামে ওই ব্যক্তি সুস্থ হওয়ায় বুধবার হাসপাতাল থেকে তিনি বাড়ি ফিরছেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


