শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে স্বামীর ঘর থেকে গৃহবধুর লাশ উদ্ধার
/ ৪১ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০, ১০:৪৫ অপরাহ্ন

লোকাল নিউজ ডেস্ক ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে স্বামীর ঘর থেকে লিজা (২১) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুুলিশ। নিহত লিজা উপজেলার মাদারিয়া গ্রামের সমসের আলীর ছেলে শাহ আলমের স্ত্রী।

জানা যায়, মঙ্গলবার(৭ এপ্রিল) সকাল ১১টা লিজার স্বামী শাহআলম পাশ্ববর্তী ঢেপাকান্দি গ্রামে শ্বশুর বাড়ীতে বেড়াতে যায়। সেখানে আল আমীন নামের এক শ্বশুরবাড়ীর আত্মীয় তার পাশে থু থু ফেলার কারণে এক পর্যায়ে কথা কাটাটি ও হাতাহাতি হয়।

স্থানীয়রা তাৎক্ষনিক বিষয়টি মিমাংসা করে দিলে বাড়ী ফিরে আসে শাহ আলম । দুপুর ১টার দিকে লিজা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ফোন দেয় শাহআলম তার শ্বশুর বাড়ীতে। শ্বশুর বাড়ীর লোকজন এসে খাটের উপর লাশ দেখে পুলিশে সংবাদ দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তার পর থেকে লিজার স্বামীর বাড়ীর সবাই পলাতক রয়েছে। এদিকে লিজার বাবার দাবি লিজাকে খুন করা হয়েছে। নিহতের শরিরে আঘাতের চিন্হ রয়েছে বলে জানা গেছে।

এবিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য প্রেরণ করা হবে। তদন্ত রিপোর্ট পেলে সেই মোতাবেক আইননানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page