শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ ২ জন নিহত
/ ৪৭ Time View
Update : শুক্রবার, ২ জুন, ২০২৩, ৭:৪৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ ২ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো একজন।

শুক্রবার (২ জুন) বিকেল সাড়ে ৪ টার দিকে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের চিতুলীয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালিহাতী উপজেলার জাবরাজান গ্রামের শিশির (২০) ও ভূঞাপুর উপজেলার রুহুলী গ্রামের আনতাজ আলী (৬৫)।স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, দুই যুবক একই মোটরসাইকেল করে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে ভূঞাপুরের দিকে যাচ্ছিল। মোটর সাইকেলটি চিতুলীয়া চিতুলীয়াপাড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পথচারি আনতাজ আলীর সাথে এবং পরে গাছের সাথে ধাক্কা লাগে।

এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক শুভ নিহত হয়। অপর মোটরসাইকেল আরোহী ও পথচারীকে স্থানীয়রা উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথচারী আনতাজ আলীর মৃত্যু হয়। অপরজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এবিষয়ে বঙ্গবন্ধু পূর্ব থানার এএসআই পলাশ জানান, মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং লাশ হাসপাতালে রয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page