শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে ৪০১টি মসজিদে ৫ হাজার টাকার চেক প্রদান
/ ৪৫ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২০, ৫:৪০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণ পরিস্থিতিতে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) আওতাধীন সব মসজিদে ৫ হাজার করে টাকা অনুদান দিচ্ছে সরকার। তারি ধারাবাহিতায় শুক্রবার (২২ মে) সকালে উপজেলা অডিটোরিয়ামে টাঙ্গাইলের ভূঞাপুরে চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে চেক বিতরণ করেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট , উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাসরীন পারভীন, সহকারী কমিশনার(ভূমি) মোঃ আসলাম হোসেন, ভাইস চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম বাবু, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ ও উপজেলার সকল মসজিদের ইমাম ও মসজিদ কমিটির সভাপতি-সম্পাদকমণ্ডলী। উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাসরীন পারভীন বলেন, যে সকল মসজিদের নামের লিস্টে বাদ পড়েছে সেসব মসজিদের লিস্ট দ্রুত আমাদের কাছে জমা দিতে হবে। লিস্ট জমা দিলে বাদ পড়া মসজিদগুলোও দ্রুত টাকা পেয়ে যাবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বিশ্বব্যাপী বিরাজমান করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণসহ নানাবিধ কারণে দেশের মসজিদগুলাতে মুসল্লিরা স্বাভাবিকভাবে ইবাদত করতে পারছে না। এতে দানসহ অন্যান্য সাহায্য কমে যাওয়ায় মসজিদের আয় হ্রাস পেয়েছে । ফলে মসজিদের দৈনন্দিন ব্যয় চালানো কঠিন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী বিদ্যমান পরিস্থিতিতে মসজিদসমূহের আর্থিক অসচ্ছলতা দূর করতে প্রত্যেক মসজিদের অনুকূলে পাঁচ হাজার টাকা হারে অনুদান দেওয়ার অনুমোদন দিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page