শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে ৭ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি ছোট মনির
/ ২৬ Time View
Update : রবিবার, ২২ মে, ২০২২, ৪:২১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে পৌনে চারকোটি টাকা ব্যায়ে ৭টি উন্নয়ন প্রকল্প কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২২ মে) উপজেলার বিভিন্ন এলাকায় এসব উন্নয়ন প্রকল্প কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন টাঙ্গাইল-২ আসনের স্থানীয় সংসদ সদস্য ছোট মনির।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস ও উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন উপজেলার বিভিন্ন এলাকায় ৩ কোটি ৭২ লাখ ১১ হাজার ৮৬৩ টাকার ৭টি প্রকল্প কাজ শুরু করা হয়। এরমধ্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে এইচবিবি প্রকল্পের আওতায় ৫০ লাখ ৫৪ হাজার ৯৫০ টাকায় অলোয়া ইউনিয়নের আলতাবের বাড়ি থেকে অলোয়া কবরস্থান, আল ফালাহ মাদরাসা হতে মতি মাস্টারের বাড়ি পর্যন্ত ৫০০ মিটার ও অর্জুনা ইউনিয়নের কুঠিবয়ড়া কর্নেলের বাড়ি থেকে খলিলের বাড়ি এবং রতন তালুকদারের বাড়ি হতে মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদের বাড়ি পর্যন্ত ৫০০ মিটার রাস্তা পাকাকরণ।অন্যদিকে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এমআরআরআইপি প্রকল্পের আওতায় ৮০ লাখ ৯৬ হাজার ৯৯৩ টাকা ব্যয়ে অলোয়া ইউনিয়নের আকালু হতে নলুয়া ১ কিলোমিটার রাস্তা পাকাকরণ, টাঙ্গাইল প্রজেক্টের আওতায় ৪৫ লাখ ২৫ হাজার ৫৭৯ টাকা ব্যয়ে গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ি কবরস্থান হতে জিগাতলা বাঁধ পর্যন্ত ৫৮০ মিটার রাস্তা পাকাকরণ। এছাড়া ৮২ লাখ ২৫ হাজার ২৫৬ টাকা ব্যয়ে অলোয়া ইউনিয়নের খরক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ ও ১ কোটি ৭ লাখ ১৩ হাজার ৭৪৭ টাকা ব্যয়ে নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ। ৫৯ লাখ ৫ হাজার ৩৩৮ টাকা ব্যয়ে গাবসারা ইউনিয়নের কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ।উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা, ইশরাত জাহান, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনূর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম, উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. শফিকুল ইসলাম মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, অলোয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page