নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে ইউএনওকে হুমকি ও বিশৃঙ্খলা সৃষ্টি করায় রানাকে আটক করা হয়েছে।
রোববার (৬ এপ্রিল) দুপুরে ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের কাছ থেকে ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকে বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করা হয়।
বিষয়টি আমলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), থানার অফিসার ইনচার্জ (ওসি),একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন।এই সময় মোবাইল কোর্ট কর্তৃক প্রমাণসাপেক্ষে যাত্রীদের স্টেটমেন্ট চাওয়া হলে, সেখানে উপস্থিত কিছু সাধারণ শিক্ষার্থীদের উপর একদল সন্ত্রাসী অসৌজন্যমূলক আচরণ ও শারীরিকভাবে আক্রমণ করে। পরিস্থিতির প্রতিবাদ করলে “রানা” নামের একজন পরিচিত সন্ত্রাসী শিক্ষার্থীদের ও সাধারণ উপস্থিত জনতার কাছ থেকে জরিমানার টাকা আদায়ের হুমকি দেয়।পরবর্তীতে, রানা নামক ব্যাক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ইউএনও মহোদয়কে লাঞ্ছিত করার দুঃসাহস দেখায়।এ ঘটনায় ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রেজাউল করিম জানান সরকারী কাজে বাধা ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করায় তাৎক্ষণিক রানাকে গ্রেফতার করা হয়েছে ।


