মোঃ আব্দুর রহীম মিঞা
ভূঞাপুর : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা বিএনপি ও পৌর শাখা বিএনপি’র নতুন আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে টাঙ্গাইল জেলা বিএনপি’র আহবায়ক কমিটি।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফাকে আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুকে সদস্য সচিব করে ৪৪ সদস্য কমিটি অনুমোদন দেওয়া হয়।এছাড়া উপজেলা পৌর বিএনপি’র সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেনকে আহবায়ক ও সাবেক সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম খানকে সদস্য সচিব করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।শনিবার (২৭ মার্চ) জেলা বিএনপি’র আহবায়ক এ্যাডভোকেট আহমেদ আযম খান ও সদস্য সচিব মাহমুদুল হক ছানু নতুন কমিটি অনুমোদন দেয়।উপজেলা আহবায়ক কমিটিতে স্থান দেওয়া হয় এ্যাডভোকেট গোলাম মোস্তফাকে আহবায়ক, সেলিমুজ্জামান তালুকদার সেলুকে সদস্য সচিব, যুগ্ম আহবায়ক মোঃ ফজলুল হক ভুঞাপু, মোঃ শাহজানহান কবির লিটন, মোঃ ফরহাদুল ইসলাম শাপলা, মোঃ মোস্তাফিজুর রহমান বাবলু,মোঃ হাবিবুর রহমান ভূট্রো, মোঃ রফিকুল ইসলাম বাবলু ভূইয়া, এ্যাড: সাইফুল ইসলাম তালুকদার, মোঃ হাফিজুর রহমান শাহিন, মোঃ জাহাঙ্গীর মন্ডল, মোঃ নিয়ামত আলী খান, মোঃ মফিজুর রহমান খান,
সদস্য মোঃ আব্দুল খালেক মন্ডল,এ্যাড: আবু তালেব মিয়া, ডাঃ ফরিদউজ্জামান খান, মোঃ রকিবুল হোসেন ভূইয়া, মোঃ সালাম পারভেজ ফকির, এ্যাড: শাহজাহান মিয়া, এ্যাড: খসরু মিয়া, মোঃ রফিকুল ইসলাম,মোঃ আরিফুল ইসলাম রফিক,মোঃ মাকসুল জামিল মিন্টু,মোঃ সাইফুল ইসলাম দিলিপ,মোঃ আলমগী হোসেন তালুকদার,মোঃ হান্নান মিয়া, মোঃ কামরুল হাসান,এ্যাড: শামীম খাসনবীস,মোঃ শাহজামাল তালুকদার শিমু, মোঃ সোলায়মান হোসেন লিটন,মোঃ নাজিমুল ইসলাম, খন্দকার জুলহাস উদ্দিন,মোঃ কাজী ইয়াদ্দুজজামান,মোঃ আব্দুল আলীম,মোঃ আবুল কালাম আজাদ,মোঃ হুরমুজ আলী সরকার,মোঃ সাইফুল ইসলাম তুলা,মোঃ দিলশাদ,মোঃ জাহিদুল আসলাম রিপন,মোঃ আওলাদ তালুকদার,মোঃ রাজিব হোসেন তালুকদার,মোঃ ওয়াহাব,মোঃ শহিদুল্লাহ খান,মোঃ মোনায়েম খাণ।
এর আগে রবিবার (২৮ মার্চ) উপজেলা, পৌরসভা ছাত্রদল ও ইবরাহীম খাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি অনুমোদন দেয় জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ ও সদস্য সচিব আব্দুল বাতেন।


