শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুর উপজেলা ভাইস- চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মনিরুল ইসলাম বাবুর গণসংযোগ
/ ৬৩ Time View
Update : মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৯, ৮:৪০ পূর্বাহ্ন

আ: রশিদ তালুকদার : সারা দেশের ন্যায় টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ভূঞাপুর পৌর আওয়ামী যুবলীগের আহ্বায়ক সমাজ সেবক জনপ্রিয় তরুন নেতা মনিরুল ইসলাম বাবু আটঘাট বেঁধে নির্বাচনের জন্য প্রচার প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম অব্যাহত রেখেছেন। তিনি ভূঞাপুর উপজেলার ছাব্বিশা গ্রামে ১৯৮৪ সালে জন্ম গ্রহণ করেন। তার পিতা আব্দুর রশিদ, মাতা মোছা: মরিয়ম বেগম। তিনি দীর্ঘদিন যাবৎ ভূঞাপুর পৌর আওয়ামী যুবলীগের আহ্বায়ক হিসেবে সুনামের সহিত সংগঠনের দায়িত্বপালন করে আসছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সাংসদ জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির নির্বাচনে নৌকার স্বপক্ষে সক্রিয় ভূমিকায় সফলতার অর্জনে ভূঞাপুর উপজেলায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার ধারাবাহিকতায় উপজেলার জনগণের চাহিদা মোতাবেক এ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এই তরুন নেতা । সারা দেশের ন্যায় ভূঞাপুর উপজেলা পরিষদের নির্বাচন ইসির ঘোষণা অনুসারে ৪র্থ পর্যায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভাইস চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম বাবু জানান, আমি ভাইস চেয়ারম্যান হলে ভূঞাপুর উপজেলার সন্ত্রাস, মাদক, দুর্নীতি মুক্ত ও আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখিব। ভূঞাপুর উপজেলায় ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলা। সরেজমিন ঘুরে জানা গেছে, আওয়ামীলীগ সমর্থিত বেশির ভাগ নেতাকর্মী ও সাধারণ ভোটাররা মনিরুল ইসলাম বাবু কে সমর্থনে আগ্রহী। অন্যান্য আরো কয়েকজন ভাইস চেয়ারম্যান সম্ভাব্য প্রার্থী থাকলেও তাদের মধ্যে অন্যতম মনিরুল ইসলাম বাবু। তিনি বর্তমান এমপি তানভীর হাসান ছোট মনিরের বিশ^স্ত ও দলীয় কর্মঠ ব্যক্তিত্ব অর্জনকারী । তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও গরীব দু:খিদের সাহায্য সহিযোগিতাসহ সামাজিক ভালো কাজে নিজেকে সর্বদাই লিপ্ত রাখেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page