শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ ডায়রিয়া রোগীর সংখ্যা বেশি
/ ৪৬ Time View
Update : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১, ৮:৩৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ করে ডায়রিয়া, নিউমোনিয়া ও পেট ব্যথাজনিত রোগ বেড়ে গেছে। সোমবার (২৬ এপ্রিল) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ২৯ জন এ সকল রোগে ভর্তি হয়েছেন।

উপজেলার কুঠিবয়ড়া থেকে হাসপাতালে ডায়রিয়ার চিকিৎসা নিতে আসা মোশারফ হোসেন (৫০) বলেন, রাত থেকেই পেটের ব্যথা অনুভব করি। এ সময় পাতলা পায়খানাও হয়েছে কয়েকবার। সকালে হাসপাতালে ভর্তি হই।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, প্রচণ্ড গরম ও ঋতু পরিবর্তনের পাশাপাশি রোজার কারণে এমন হচ্ছে। এতে অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাদিয়া ইমরোজ বলেন, এই সময় ঋতু পরিবর্তন, ব্যাপক তাপদাহও রোজার কারণে খাদ্যাভাস পরিবর্তন, করোনার উপসর্গ হিসেবেও ডায়রিয়া হতে পারে। সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এত কম সময়ে আগে এতো রোগী হাসপাতালে ভর্তি হয়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহীউদ্দিন বলেন, হঠাৎ করেই গত ৫ ঘণ্টায় নারী, পুরুষ ও শিশু মিলে ২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ডায়রিয়া রোগীর সংখ্যা বেশি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page