শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুর কিন্ডারগার্টেনে ভয়াবহ আগুন প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
/ ৪৫ Time View
Update : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৫:৩৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর কিন্ডারগার্টেনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কিন্ডারগার্টেনের বই-খাতা, চেয়ার, টেবিল ও বিভিন্ন আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু কিন্ডারগার্টেনের সবকিছু পুড়ে ছাই হলেও তার পাশেই ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদে আগুনের ছোয়া লাগেনি।

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় ভ‚ঞাপুর পৌর শহরের ভূঞাপুর বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কিন্ডারগার্টেনে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ভূঞাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে আধা ঘণ্টারও বেশি সময় নিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
বুধবার (৩০ নভেম্বর) সকালে সরেজমিনে দেখা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানটি টিনের ঘর। অফিস কক্ষের বই, চেয়ার, টেবিল, ব্র্যাঞ্চ, আলমিরাসহ আসবাপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। তার পাশে রয়েছে কেন্দ্রীয় জামে মসজিদ। শিক্ষাপ্রতিষ্ঠানটির সবকিছু পুড়ে গেলেও মসজিদের আগুনের ছোয়া লাগেনি।
ভূঞাপুর বাজার সমবায় উন্নয়ন মার্কেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আরিফুল হক আরজু জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে হঠাৎ করে ভূঞাপুর পৌর শহরের ভূঞাপুর কিন্ডারগার্টেনে আগুন লাগে। পরে আগুন মুহুর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে। আগুন লাগার বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন। এরমধ্যেই কিন্ডারগার্টেন সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তবে, কিন্ডারগার্টেন সংলগ্ন মসজিদের কোন ক্ষতি হয়নি।
এ ঘটনায় ভূঞাপুর কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা অধ্যাপক শংকর দাস জানান, পরিকল্পিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে। আগুনে সব শেষ হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এনিয়ে ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
এ বিষয়ে ভ‚ঞাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. আবুল কালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রাপাত হতে পারে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page