নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা ।
বৃহস্পতিবার(২৪ এপ্রিল)বিকেলে ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।এতে প্রেসক্লাব সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।এ সময় বক্তব্য রাখেন এ্যাডভোকেট গোলাম মোস্তফা।তিনি বলেন,সাংবাদিকরা জাতির বিবেক। আমরা ভূঞাপুরের মানুষ সকলেরই কারো না কারো সাথে সম্পর্ক আছে।আপনারা আমরা একই সাথে মিলে মিশে থাকতে চাই।দেশর উন্নয়নে জনগনের পাশে থেকে কাজ করবো।তিনি আরো বলেন এখনো একটি চক্র দেশের উন্নয়ন নিয়ে ষড়যন্ত্র করছে দেশের ভাবমূর্তি নষ্ট করতে পায়েতারা করছে।এদের প্রতিহত করে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই এনে দিতে পারে একটি সুন্দর সুষ্ঠু সমাজ ব্যবস্থা।আমরা চাই সাংবাদিক,প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সার্বিক সহযোগীতায় গড়ে উঠবে একটি সুন্দর দেশ।


