শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুর প্রেসক্লাবে হামলা, গুড়িয়ে দেয়ার হুমকি থানায় মামলা
/ ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ৬:০৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে সিএনজি অটোরিক্সার ভাড়া বৃদ্ধি করার সংবাদ প্রকাশিত হওয়ায় সাংবাদিকদের উপর হামলা ও ২৪ ঘন্টার মধ্যে প্রেসক্লাব গুড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে আওয়ামী লীগের এক নেতা। এ ঘটনায় ভ‚ঞাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানাযায়, গত ১ মে ভ‚ঞাপুর বাসস্ট্যান্ড চত্তরে মে দিবসের অনুষ্ঠানে উপজেলা থেকে বিভিন্ন রুটে সিএনজি অটোরিক্সার ভাড়া বৃদ্ধির ঘোষণা দেয় উপজেলা সিএনজি-অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম আজহার। এ নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার ঝড় উঠে। দফায় দফায় যাত্রীদের সাথে ভাড়া নিয়ে সিএনজি অটোরিক্সা চালকদের বাকবিতন্ডা হয়। এ বিষয়ে সাংবাদিকরা বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করলে তাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠে এ সংগঠনের নেতা কর্মীরা। এর জের ধরে বৃহষ্পতিবার বেলা ১১টায় শ্রমিক ইউনিয়নের সভাপতি আজহারুল ইসলাম আজহার ও সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসানের নেতৃত্বে মিছিল বের করে। পরে উপজেলা পরিষদ চত্তরে এসে সমবেত হয়ে প্রকাশ্যে সাংবাদিকদের দেখে নেয়ার এবং ২৪ ঘন্টার মধ্যে প্রেসক্লাব গুড়িয়ে দেয়ার হুমকি দেয়। এ সময় দায়িত্ব পালনরত সাংবাদিক আরিফুজ্জামান তপুকে ধাওয়া করে এবং একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রেসক্লাবে হামলা চালায়। এ ঘটনার প্রেক্ষিতে প্রেসক্লাবের সম্পাদক বাদি হয়ে মামলা দায়ের করা হয়।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে টাঙ্গাইল প্রেসকাবের সভাপতি মো. জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, ভ‚ঞাপুর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল মজিদ মিয়া, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মোল্লা মুসফিকুর মিল্টন, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি তারেক আহমেদ, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সুশাসনের জন্য নাগরিক (সুজন)সহ বিভিন্ন সংগঠন।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, প্রেসক্লাবে হামলার বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page