শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুর প্রেসক্লাবে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সাংবাদিকদের আল্টিমেটাম
/ ৫৯ Time View
Update : শুক্রবার, ৫ মে, ২০২৩, ৮:২১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : সংবাদ প্রকাশের জেরে টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবে হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলেও আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন সাংবাদিকরা।

শুক্রবার (৫ এপ্রিল) বিকাল ৪টার দিকে ভূঞাপুর প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তারা।সভায় বক্তারা বলেন, অভিযুক্ত আজহারুল ও জাহিদের বিরুদ্ধে প্রেসক্লাব ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলেও আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাই ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সেই সঙ্গে তাদের শ্রমিক সংগঠন থেকে দ্রুততম সময়ের মধ্যে বহিষ্কারসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।সভায় বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, আতোয়ার রহমান তালুকদার মিন্টু, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, অর্থ সম্পাদক মো. কামাল হোসেন, সাবেক অর্থ সম্পাদক অভিজিৎ ঘোষ, দপ্তর সম্পাদক ফরমান শেখ, কার্যকরী সদস্য আল-আমিন শোভন প্রমুখ।এদিকে অভিযুক্তদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম কৌশলে এড়িয়ে যান এবং সন্ধ্যার পর সাংবাদিকদের থানায় যেতে বলেন।গত ১ মে সরকারি নির্দেশনা ছাড়া সিএনজি-অটোরিকশার ভাড়া বাড়ানোর সংবাদ প্রকাশের ঘটনায় ৪ মে সাংবাদিকদের বিরুদ্ধে সমাবেশ ও দায়িত্ব পালনরত প্রেসক্লাবের সদস্য আরিফুজ্জামান তপুকে ধাওয়াসহ দলবল নিয়ে প্রেসক্লাবে হামলা চালান উপজেলা সিএনজি-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও উপজেলা আওয়ামী সাবেক যুগ্ম আহ্বায়ক আজহার ইসলাম আজহার। এসময় প্রেসক্লাব গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। পরে ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বাদী হয়ে ভূঞাপুর থানায় আজহার ও জাহিদের নাম উল্লেখ করে অজ্ঞাত ৯০-১০০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page