নিজস্ব প্রতিবেদক: ভূঞাপুর-গোপালপুরের জাতীয় পার্টির সাবেক সাংসদ, ভূঞাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শামসুল হক তালুকদার ছানু ২৭ সেপ্টেম্বর রবিবার রাত ১০ টার সময় করোনায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি…… রাজিউন)।

২৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১১.০০ ঘটিকার সময় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।তার জানাযা নামাজে শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন। জানাযা নামাজ শেষে ভূঞাপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফনকাজ সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।তিনি স্ত্রীসহ ২ মেয়ে ১ ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ভূঞাপুর উপজেলার সুধীমহল গভীর শোক প্রকাশ করেন।


