শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
মেডিকেলে চান্স প্রাপ্তদের ‘প্রতিভা ছাত্র সংগঠনের’ সংবর্ধনা
/ ৭২ Time View
Update : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ৩:৫৬ অপরাহ্ন

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা থেকে ১০ জন শিক্ষার্থী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে (২০২১-২০২২) শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও ফটোগ্রাফী প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৫ জুলাই) সকালে প্রতিভা ছাত্র সংগঠনের উদ্যোগে ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অধ্যাপক মির্জা মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবরাহীম খাঁ সরকারি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল বাছেদ সরকার, ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান তরফদার বাবু, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, যায়যায়দিনের সাংবাদিক অধ্যাপক আখতার হোসেন খান, লোকমান ফকির মহিলা কলেজের প্রভাষক শামসুল হক সবুজ, নাসরিন সুলতানা, সাংবাদিক কোরবান আলী তালুকদার প্রমুখ।

এছাড়া ভূঞাপুর ব্লাড ব্যাংক গ্রুপের সভাপতি মীর সাইফুল্লাহ রাব্বী অনিক, সম্পাদক বাপ্পী হোসাইন, যমুনা পাড়ের জনগন গ্রুপের সাধারণ সম্পাদক আল আমিন সানি, ঘুড়ি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সামিউল সাজিদ, ইমরান হোসাইন, আল-আমিন সরকার, ইকরাম হোসাইন সৌরভ, হাবিবুর রহমান, আসমাউল হুসনা, সাব্বির আহমেদ, প্রতিভা ছাত্র সংগঠনের যুগ্ম সম্পাদক নাঈম হাসান, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, অর্থ সম্পাদক আরিফ হোসেন, কার্যকরী সদস্য সিয়াম তালুকদার, সদস্য রুমন, ঐশি, মোঃ শামীম সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য রাখেন- প্রতিভা ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ানুল করিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী আমিনা ইসলাম লিপি।এবছর ভূঞাপুর উপজেলা থেকে বিভিন্ন মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত ১০ জন শিক্ষার্থী হলো- মোঃ আঃ রাজ্জাক ঢাকা মেডিকেল কলেজে, আরিফ মিয়া রাজশাহী মেডিকেল কলেজে, মঞ্জুরুল হাসান সিহাব ঢাকা মেডিকেল কলেজে, তাজু শেখ এম এ জি ওসমানী মেডিকেল কলেজে (সিলেট), পবন চন্দ্র বর্মন রংপুর মেডিকেল কলেজে, মোঃ মশিউর রহমান খান ময়মনসিংহ মেডিকেল কলেজে (ডেন্টাল ইউনিট), সাদিয়া মারফি হাফসা মোঃ আব্দুর রহিম মেডিকেল কলেজে (দিনাজপুর), নুসরাত ইসলাম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে (ঢাকা), মোঃ শাকিব হোসেন শেরে-ই-বাংলা মেডিকেল কলেজে (বরিশাল) ও তানজিল ইসলাম সারা কর্নেল মালেক মেডিকেল কলেজে (দিনাজপুর) মেডিকেল কলেজে চান্স পাওয়া শিক্ষার্থী সাদিয়া মারফি হাফসা বলেন, ডাক্তারি একটা মহান পেশা। আমি পড়াশুনা শেষ করে যেন মানুষের সেবা করতে পারি সবাই দোয়া করবেন।মোঃ আব্দুর রাজ্জাক বলেন, আমি খুব খুশি। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি যেন ডাক্তার হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page