শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
যমুনায় অব্যাহতভাবে ভাঙনকৃত বাঁধ মেরামতে ফেলা হচ্ছে জিওব্যাগ
/ ২৯ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯, ৬:০০ অপরাহ্ন

লোকাল নিউজ ডেস্ক : প্রমত্তা যমুনার উজান থেকে আসা বন্যার পানিতে ভেঙে যাওয়া টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক সড়কের টেপিবাড়ী (মলাদহ) নামক এলাকায় বাঁধ রক্ষা সড়ক মেরামতের কাজ দ্রত গতিতে রাত দিন বিরতিহীনভাবে কাজ করছে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও সেনাবাহিনী। আর এ কাজে সহযোগিতা করতে যুক্ত হয়েছে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।

যৌথভাবে ভাঙনকৃত বাঁধ মেরামতে জিওব্যাগ ফেলার কাজ চলছে


সরেজমিনে গিয়ে দেখা যায়, যৌথভাবে ভাঙনকৃত বাঁধ মেরামতের জিওব্যাগ ফেলার কাজ চলছে বিরতিহীনভাবে । তদারকিতে রয়েছেন সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তারা। এর আগে গত শুক্রবার (১৯ জুলাই) সকাল থেকে কাজ শুরু করে সেনাবাহিনী। এদিকে যমুনা নদীর ভূঞাপুর অংশে বিভিন্ন পানিবন্দি এলাকায় ঘুরে দেখা যায়, যমুনার পানি কমতে শুরু করেছে। এর সাথে বাড়ছে পানিবাহিত নানা ধরণের রোগবালাই। এখন বন্যা কবলিত এলাকায় সুপেয় পানিসহ ঔষধ সর্বরাহের প্রয়োজন দেখা দিয়েছে।
পানি সম্পদ মন্ত্রাণলয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম শনিবার (২০ জুলাই) বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকান্দি সড়কের টেপিবাড়ী এলাকায় (মলাদহ) নামক বাঁধ ভাঙন স্থান পরিদর্শন শেষে ভূঞাপুর পৌরসভা সংলগ্ন স্লুইচ গেটের পাশে উপজেলার পৌরসভা ও ইউনিয়ন সমুহের বন্যা ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।এ সময় পানি সম্পদ উপমন্ত্রী বলেন, ইতিমধ্যে ভূঞাপুর-তারাকান্দি সড়কের উপজেলার টেপিবাড়ী, তাড়াই এলাকায় ভাঙনকৃত রাস্তা মেরামেতের কাজ শুরু হয়ে গেছে । এ ছাড়াও তিনি বলেন, আগামী ৬ মাসের মধ্য যমুনা নদীর পূর্বপাড়ের বেরী বাঁধের কাজ সম্পন্ন করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page